যাব না আর জলে সই গো আর যাব না জলে
জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে।।
কদমতলে বসি শ্যামে বাজায় যখন বাঁশি।
ধুমার ছলে কানতে থাকি যখন রানতে বসি।।
সব সখি লৈয়া সঙ্গে জল ভরিতে গেলাম রঙ্গে
কালার রূপ দেখিয়া ভুলে রৈলাম কালা কদম তলে।
ভাইরে রাধারমণ বলে কালা আছে রাইয়ের ছলে
কদম তলে বাজায় বাঁশি রাধা রাধা বলে।
Discussion
Public comments for Jabo Na Ar Jole Shoi Go are available on the discussion page.
View discussion