যারে দেখলে নয়ন যায় ভুলে,
ভাবের মধু কে দিল ঢেলে।
ভাবের মানুষ রূপে চিনা যায়
ছয় জন গো দাড়ে বইয়া নয় জনে দাড় বায়,
তার উলটা কুরা, উলটা জোড়া, উলটা বাদাম যায় ঠেলে।
একখানা চারকার ষোলখানা পাতি,
দুই ধারে বসাইয়া দিছে প্ৰধান দুই খুটি
তালে মানে এক হইলে ঘুরিব চরকার সামালে।
ভাবিয়া রাধারমণ বলে,
ভাব ছাড়া হইলে তারে মানুষ কেটা বলে,
ভাব ছাড়া মড়া কাষ্ঠ ভাসাই দেও নি গভীর জলে।
Discussion
Public comments for Jare Dekhle Noyon Jay Bhule are available on the discussion page.
View discussion