মন তুমি হরি বলবে কোনকালে, বাল্য আর যৌবন তুমি
রসরাঙ্গে কাটাইলে।।ধু।।
পরের জমি লয়ে তুমি সবলোককে ঠকাইলে
নানারকম ভেক ধরিয়া অসার জনম কাটাইলে।
যত্ব করে রত্ব দিয়ে পাপের ভরা কিনিলে
খাল কাটিয়া ঘরের মাঝে কুমীর আনি ঢুকাইলে।
না জেনে তত্ত্ব খুড়ে গর্ত কাল ভুজঙ্গ ধরিলে
অপারে ছলিতে গিয়ে নিজে ছলে পড়িলে।
ভাইবে রাধারমণ বলে ঠেকাছি বিষম জঞ্জালে।
লাভে আসি মুল হারাইয়া নরকগতি শেষকালে।
Discussion
Public comments for Mon Tumi Hari Bolbe Konkale are available on the discussion page.
View discussion