Back to Library
Devotional

জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা Jarin Horfe Lekha Rupali Horfe Lekha

Kazi Nazrul Islam

Jarin Horfe Lekha Rupali Horfe Lekha lyrics by Kazi Nazrul Islam (1939). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা
আসমানের কোরআন–
(নীল)আসমানের কোরআন।
সেথা তারায় তারায় খোদার কালাম
(তোরা) পড়, রে মুসলমান।।

সেথা ঈদের চাঁদে লেখা
মোহাম্মদের ‘মীম’-এর রেখা,
সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।।

খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে,
খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে।
খোদার দীদার চাস রে, যদি
পড় এ কোরআন নিরবধি;
খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।

Read in Banglish
Jarin horfe lekha rupali horfe lekha Asmaner Quran– (Nil) asmaner Quran. Setha taray taray khodar kalam (Tora) poro, re musalman. Setha eeder chande lekha Mohammader 'meem'-er rekha, Surujeri bati jwele' pore rezwan. Khodar arsh lukiye ache oi Quraner majhe, Khonje fokir-darbesh sei arsh sokal-sanje. Khodar didar chas re, jodi Poro e Quran nirobodhi; Khodar nurer rowshonite rang re deho-pran.

Related songs

More songs you may enjoy.

Devotional

Soja Pothe Chol Re Bhai, Iman Theko Dhore

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে

Kazi Nazrul Islam

"সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে। খোদার রহম মেঘের মতো ছায়া দেবে তোরে।।"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Jeyo Na Jeyo Na Madina-Dulal

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল

Kazi Nazrul Islam

"যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল, হয়নি যাবার বেলা। সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।"

Devotional

Saiyade Makki Madani Amar Nabi Mohammad

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Kazi Nazrul Islam

"সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ। করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ॥"

Devotional

Sura Infitar

সুরা ইনফিতার

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে শুভ নাম আল্লার, করুণা-পাথার যিনি দয়া পারাবার। আশমান সবে বিদীর্ণ হবে খসিয়া পড়িবে তারকা সব"

Devotional

Surah Fatiha

সুরা ফাতেহা

Kazi Nazrul Islam

"(শুরু করিলাম) লয়ে নাম আল্লার করুণা ও দয়া যাঁর অশেষ অপার। সকলই বিশ্বের স্বামী আল্লার মহিমা, করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।"

Discussion

Public comments for Jarin Horfe Lekha Rupali Horfe Lekha are available on the discussion page.

View discussion