Back to Library
Devotional

যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে Je Allah Katha Shone

Kazi Nazrul Islam

Je Allah Katha Shone lyrics by Kazi Nazrul Islam (1941). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যে আল্লাহ কথা শোনে
তারি কথা শোনে লোকে।
আল্লাহ নূর যে দেখেছে
পথ পায় লোক তার আলোকে।।

যে আপনার হাত দেয় আল্লায়,
জুলফিকারের তেজ সেই পায়;
যার চোখ আছে খোদার জ্যোতি
রাত্রি পোহায় তারি চোখে।

ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনি পেয়ে,
যায় বাদশা-নবাব গোলাম হয়ে
সেই ফকিরের কাছে যেয়ে।

আসে সেই কওমের ইমাম সেজে
কওমকে পেয়েছে যে,
তারি কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুখে-সুখে।।

Read in Banglish
Je Allah katha shone tari katha shone loke. Allah noor je dekheche path pay lok tar aloke. Je apnar hat dey Allay, Zulfikarer tej sei pay; Jar chokh ache Khodar jyoti ratri pohay tari chokhe. Bhoger trishna miteche jar Khodar premer shirni peye, jay badsha-nabab golam hoye sei fokirer kache jeye. Ase sei kaomer imam seje kaomke peyeche je, tari kache Khodar dewa shanti ache dukhe-sukhe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jedin Roj Hashore Korte Bichar

যেদিন রোজ হাশরে করতে বিচার

Kazi Nazrul Islam

"যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী।।"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Saiyade Makki Madani Amar Nabi Mohammad

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Kazi Nazrul Islam

"সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ। করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ॥"

Devotional

Soja Pothe Chol Re Bhai, Iman Theko Dhore

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে

Kazi Nazrul Islam

"সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে। খোদার রহম মেঘের মতো ছায়া দেবে তোরে।।"

Devotional

Allahar Naam Mukhe Jahar

আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম

Kazi Nazrul Islam

"আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম। এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্‌তের আরাম।।"

Joyful

Eid Mubarak Hok Aji

ঈদ মোবারক হোক আজি

Kazi Nazrul Islam

"ঈদ মোবারক হোক আজি ঈদ মোবারক হোক! সব ঘরে পঁহুচুক এ ঈদের চাঁদের আলোক।।"

Discussion

Public comments for Je Allah Katha Shone are available on the discussion page.

View discussion