যেদিন রোজ হাশরে করতে বিচার
তুমি হবে কাজী,
সেদিন তোমার দিদার আমি
পাব কি আল্লাজী।।
সেদিন নাকি তোমার ভীষন কাহহার-রূপ দেখে
পীর পয়গাম্বর কাঁদবে ভয়ে ‘ইয়া নফসি’ ডেকে।
সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে।
আমি তোমায় দেখে হাজার বার দোজখ যেতে রাজী (আল্লা)।।
যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ,
দোজখ কি আর ছুঁতে পারে পবিত্র তার দেহ।
সে হোক না কেন হাজার পাপী, হোক না বে-নামাজী।।
ইয়া আল্লাহ, তোমার দয়া কত, তাই দেখাবে ব’লে
রোজ হাশরে দেখা দেবে বিচার করার ছলে।
প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি।।
Discussion
Public comments for Jedin Roj Hashore Korte Bichar are available on the discussion page.
View discussion