যে জন পদ্মহীন সরোবরে যায়,
অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়।
অপরূপ সেই নদীর পানি
জন্মে তাতে মুক্তামণি
বলবো কি তার গুণ বাখানি
পরশে পরশ হয়।
পলক ভরে পড়ে চরা
পলকে বয় তরকা ধারা
সে ঘাট বেঁধে মৎস্য ধরা
সামান্য কাজ নয়।
জিনে হাওয়ায় মৌজ খেলে
ত্রিখণ্ড হয় ভিন্ন পলে
তাহে ডুবে রত্ন তোলে
রসিক মহাশয়।
গুরুজী কাণ্ডারী যারে
অথায়ে থায় দিতে পারে
লালন বলে, সাধন জোরে
শমন এড়ায়।।
Discussion
Public comments for Je Jon Padmohin Sorobore Jay are available on the discussion page.
View discussion