যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সেই পাখিকেই ডাকলে কেন
নতুন পাখা মেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমে ছিলো সব
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হলো নদী হয়ে যাবার?
জানি না তো কোন মরুতে
রাখবে তারে ফেলে?
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরন করতে কেন এলে?
কি খেলা তুমি নতুন করে
যাবে আবার খেলে?
যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
Discussion
Public comments for Je Khoti Ami Niyechilam Mene are available on the discussion page.
View discussion