খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো…
নাকি অনেকখানি বদলে গেছ?
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে…
পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে?
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে…
অনেক অভিমানে চোখ দু’টো কি জলে ভরে?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎকাহিনী পাশে খোলা পড়ে থাকে…
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে?
Discussion
Public comments for Khub Jante Ichche Kore are available on the discussion page.
View discussion