যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি।
যদি জানবি সে সাধনার কথা,
হও গুরুর দাসী।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গটি আর
নপুংসক শাসিত কর
আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর
কর প্রকাশি।
মারে মৎস্য না ছোঁয় পানি
রসিকের অমনি করণি
ও সে আকর্ষণে আনে টানি
ক্ষীরোদ-শশী।
কারণ-সমুদ্রের পারে
গেলে পায় অধর চান্দেরে
অধীন লালন বলে, নৈলে ঘুরে
মরবি চৌরাশি।।
Discussion
Public comments for Je Sadhan Jore Kete Jay Kormo-Phansi are available on the discussion page.
View discussion