তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?
তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?
না বলে এসেছি বাড়িতে
চড়বো বলে খেলনা গাড়িতে।
তাহলে কি আজকে সারাদিন
ভাববো বসে তুই কত রঙ্গীন,
দেখছি রোজই আমার জামার ধুলো
তোর চটি আর তোরই বোতাম ছুঁলো,
তাহলে একটু ঝগড়া করি চল।
ঝিনিয়ে গেলে আমি ঠান্ডায়
তোরই গন্ধ চাদর মেলে জল,
তুই রাত পোহানো আগুন জ্বালিয়ে যা
আর আমার খালি ঘুম পেয়ে যা।
তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?
আমার সাইকেলের চাকা
বারবার তোরই দিকে ফিরে ফিরে যায়,
আমার ফ্যান এর ব্লেডের হাওয়া
তুই চাইলেই তাকে লোডশেডিং এ পায়।
হাত থেকে কিছু বেলুন উড়ে যায়
আমাদের দিকে আকাশ তাকাক,
তাহলে একটু ঝগড়া করি চল
না হলে একটু কি হয়েছে বল?
Discussion
Public comments for Jhogra Kori Chol are available on the discussion page.
View discussion