ঝরিছে ঝর ঝর, গরজে গর গর
স্বনিছে সর সর- শ্রাবণ মাঃ।
তটিনী তর তর, সরসী ভর ভর,
ধরণী থর থর, - সিকত গা।
বিরহী ধর ধর, মানিনী সর সর,
চাহিছে খর খর, সুলোচনা।।
বালিকা দলে দলে চলিছে গলে গলে,
বিটপী তলে তলে ঝোলে ঝুলা।
কৃষক হলে হলে, বলাকা জলে জলে
নাচিছে ট’লে ট’লে শিখীর পা।
পরাণ পলে পলে পড়িছে ঢ’লে ঢ’লে
উঠিছে ব’লে ব’লে ‘তুমি কোথা’?
Discussion
Public comments for Jhoriche Jhor Jhor Goroje Goro Goro are available on the discussion page.
View discussion