জীবনমরণের সীমানা ছাড়ায়ে Jibono Moroner Simana Charaye

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ।।

এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ।।

নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে ।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া !
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে ।।

বাংলিশ/Banglish

Jibono moroner simana charaye, bondhu he amar, royecho daraye. E mor hridoyer bijon akashe tomar mohason alote dhaka se, gobhir ki ashay nibir puloke tahar pane chai du bahu baraye. Nirobo nishi tobo choron nichaye andhar-keshbhar diyeche bichaye. Aji e kon gaan nikhil plabiya tomar bina hote ashilo nabiya! Bhubon mile jay surer ronone, ganer bedonay jai je haraye.

Discussion

Public comments for Jibono Moroner Simana Charaye are available on the discussion page.

View discussion