Back to Library
Hopeful

যদি বন্ধু হও Jodi Bondhu Hou

Subhamita Banerjee

Read Jodi Bondhu Hou in Bengali and Banglish transliteration, from Jodi Bondhu Hou.

Updated

Lyrics

যদি বন্ধু হও যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।

সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝো তোমার আমার নেই তফাত।

কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানালা খুলে আলো আসতে দাও
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা।

ফুরিয়ে যাবে সব যখন যাবে এই জীবন
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ

হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত।

Read in Banglish
Jodi bondhu hou jodi barao hat Jeno thambe jhor muche jabe ei rat Hashi mukh tule obhiman bhule Ranga surjo bolbei suprovat. Sobar ronge mishle rong, sure mille sur Hobe purono joto dwidha dwondwo dur Jodi bhag kore nao dukkho sukh Bojho tomar amar nei tofat. Keno bondho ghore eki ondhokar Sob janala khule alo aste dao Khola hawa asuk, shoto ful futuk Chutuk pal tule swopnora. Furiye jabe sob jokhon jabe ei jibon Keno nijer tuku niye bhulche mon Jodi sobar chad hoy ek akash Sob dewal-gulo bhenge jay hothat Hashi mukh tule obhiman bhule Ranga surjo bolbei suprovat.

Related songs

More songs you may enjoy.

Romantic

Shudhu Ekdin Bhalobasha

শুধু একদিন ভালোবাসা

Manna Dey

"শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর"

Romantic

Konna

কন্যা

Imran Mahmudul, Kona

"পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো উড়ে উড়ে কুহ সুরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায়"

Romantic

Mon Amar Doure Palay

মন আমার দৌড়ে পালায়

Mahtim Shakib

"মন আমার দৌড়ে পালায় সে যদি সামনে দাঁড়ায়, চোখ আমার বৃষ্টি ঝরায় সে যদি দূরে হারায়।"

Romantic

Mone Rakhbo

মনে রাখবো

Tarishi Mukherjee & Rupak Tiary

"আনকোরা ইচ্ছেরা হয় বুঝি মুখচোরা! রাত জাগা স্বপ্নেরা তোকে ছাড়া দিশেহারা….."

Romantic

O Chand Samle Rakho

ও চাঁদ সামলে রাখো

Manna Dey

"ও চাঁদ.. সামলে রাখো জোছনাকে সামলে রাখো জোছনাকে কারো নজর.. লাগতে পারে কারো নজর লাগতে পারে"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Discussion

Public comments for Jodi Bondhu Hou are available on the discussion page.

View discussion