যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে
হও তুমি আনমনা।
জেনো ওগো গরবিনী,
এ নহে সুরভি এ যেন গো সেই
মিলন তিথির কামনা।
রাত জাগা এক পাখী
হয়তো সেদিন হারানো সাথীরে
কাঁদিয়া ফিরিবে ডাকি।
সে নহে কূজন, সে যেন গো এই
মিলন তিথির কামনা।
কোন উতলা মাধবী রাতে
স্মৃতি যদি ব্যথা আনে
তুমি কেঁদোনা অভিমানে।
যদি কোন অবসরে
কিছু ব্যথা আর কিছু গান লয়ে
বাতাস বিলাপ করে।
সে নহে রোদন সে যেন গো এই
মিলন তিথির কামনা।
Discussion
Public comments for Jodi Konodin Jhora Bokuler Gondhe are available on the discussion page.
View discussion