এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।।
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে ।।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।।
Discussion
Public comments for Ei Meghla Dine Ekla are available on the discussion page.
View discussion