যদি রূপের সাগর
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
যদি রূপের সাগর হও তুমি,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব… ভাসব
যদি রূপের সাগর হও তুমি
নাও এবার তুমি ধর
যাঃ
আরে লজ্জা কিসের গাও না
আচ্ছা তুমি আরেকবার গাও
আচ্ছা… যদি রূপের সাগর হও তুমি,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব,
আমি খেয়ালের খেয়া হয়ে ভাসব… ভাসব
যদি গলদা চিংড়ি হও তুমি আমি গরম মশলা দিয়ে কষব…
অ্যাঁ?
হ্যাঁ… যদি গলদা চিংড়ি হও তুমি আমি গরম মশলা দিয়ে কষব… কষব
তুমি মধু বনে হও না মালতী হব আমিও রঙিন প্রজাপতি
তুমি মধু বনে হও না মালতী হব আমিও রঙিন প্রজাপতি
আমি প্রজাপতি হব ফড়ফড় ফড়ফড় ফড়ফড় ফড়ফড় গাও
না
আরে এত লজ্জা কিসের?
যদি টোপা কুল হয়ে যাও তুমি আমি আচার বানিয়ে রোদে বসব
সেকি?
হ্যাঁ… যদি টোপা কুল হয়ে যাও তুমি আমি আচার বানিয়ে ভালোবাসব… ভালোবাসব
যদি জড়াও প্রেমের মায়াজালে আমি হব গোধূলির সূর্যাস্ত
যদি জড়াও প্রেমের মায়াজালে আমি হব গোধূলির সূর্যাস্ত
দেব ফোড়নটা বিউলির ডালে যদি
যদি কি
বলি?
হ্যাঁ হ্যাঁ বলে দাও বয়েস তো কম এখন
দেব ফোড়নটা বিউলির ডালে যদি হয়ে যাও তুমি আলুপোস্ত
দেব ফোড়নটা বিউলির ডালে যদি হয়ে যাও তুমি আলুপোস্ত
হয়ে যাও আলু পোস্ত
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
যদি সোহাগ পাঠাও মনে মনে… কালো কাজল
হবো দুনয়নে… কালো কাজল হবো দুনয়ন… দুনয়নে
আর যদি কাজল রঙের হও তুমি কালো জিরে বলে আমি ডাকব
সেকি গো?
হ্যাঁ গো… যদি কাজল রঙের হও তুমি
কালো জিরে নাম আমি রাখবো… আমি রাখবো
কালো জিরে বলে আমি ডাকবো… কালো জিরে বলে আমি ডাকবো
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
লাল লা লা লাল লা লা লাল লা লা লা
কালো জিরে বলে আমি ডাকবো
Discussion
Public comments for Jodi Ruper Sagor are available on the discussion page.
View discussion