জলের ঘাটে চলে গো সখী জলের ঘাটে চল
কালার রূপ হেরিব নয়ন ভরি, চল গো সখি চল।
আমি নয়ন ভরি হেরব সেরূপ দাঁড়াইয়া জলে
বনফুলে মালা গাঁথি দেব বন্ধের গলে।।
ঐ বাজে মোহন বাঁশি শুন গো শ্রবণে
প্ৰাণ হরিয়া নিল কালা ঐ বাঁশির টানে।।
ভাইবে রাধারমণ বলে, করি জলের ছল
কাল রূপ দেখিতে জলের ঘাটে চলে গো সখী চল।
Discussion
Public comments for Joler Ghate Chole Go Sokhi are available on the discussion page.
View discussion