জলের ঘাটে কে যাবে গো আয়
কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায়।
বিষম বাঁশির কথা কহন না যায়।
কালার বাঁশি কুলনাশি মনপ্ৰাণ করছে উদাসী
মনে লয় তার হই গো দাসী–না দেখি উপায়।
বাঁশি বরাশির মত ফুটিল হিয়ায়।
অবলা কুলের কুলুটা উন্মাদিনী বাঁশির মিঠা
যে শুনে তার লাগে লেঠা গৃহে থাকা দায়।
ঘরে বাদী কালননদী কয় মন্দ সদায়।
শ্ৰী রাধারমণের গাথা বাঁশির কথা হৃদয় গাথা
মনে বড় পাই ব্যথা কৈতে না জুয়ায়।
দারুণ বাঁশির জ্বালা সহন না যায়।
Discussion
Public comments for Joler Ghate Ke Jabe Go Ay are available on the discussion page.
View discussion