যত্নে রাখা, আঙুল আজ অপেক্ষাতে
সোহাগ মাখা, বিকেল তোমার ছোঁয়াতে।
দূরত্ব জুড়ে জুড়ে শেষে কাছেই আসি
জীবন সত্যি তোমায়, খুব ভালোবাসি।
তুমি জানলা খুলে গেয়ো গান
ফিরছি আমি দিচ্ছি জানান,
আমি হেঁটে এসেছি বহুদূর ..
কেউ.. রাত জেগে বসে আছে
ভালোবাসা খুব ছোঁয়াচে,
তোমার কাছে।
শিশির পায়ে পায়ে জড়ালো
কে যেন ডাক পাঠালো,
তুমি দরজা খোলো।
এই দেখো আমার ঠোঁটে আলতো হাসি
ফিরতি পথে চেনা স্মৃতি রাশি রাশি।
তুমি কান্না সরিয়ে রেখো ঘুম
আজ ফিরে আসার মরশুম,
আমি হেঁটে এসেছি বহুদূর ..
তুমি জানলা খুলে গেয়ো গান
ফিরছি আমি দিচ্ছি জানান,
আমি হেঁটে এসেছি বহুদূর ..
Discussion
Public comments for Jotne Rakha are available on the discussion page.
View discussion