জয় গৌরার নামে বাদাম তুলি দেও ডঙ্কায় বাড়ি
বিপদকালে নাম জপ শ্রীগৌর হরি।।
গৌরা তোর কপিন ধারণ করি হরিনাম বিলাইছে
দয়া করি সঙ্গে নিবায় পারে যাইবার কালে
ও মাঝি রে অকূলে ধইরাছ পাড়ি তুফান উঠ্যাছে
এই নিবেদন রক্ষা করা পারে যাইবার কালে।
ভাইবে রাধারমণ বলে, শেষে তোমার চরণে পড়ি
অন্তিম কালে চরণ ধূলি দিও দয়া করি।
Discussion
Public comments for Joy Gourar Name Badam Tuli Deo Donkay Bari are available on the discussion page.
View discussion