হরি বলে ডাক মন রসনা।
ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা।
দেখ হারির নামের গুণে প্রহ্লাদ না মাইল আগুনে
প্রহ্লাদ অগ্নিকুণ্ডে স্থান পাইয়াছে প্ৰাণে তো মরল না।
হরি হরি হরি বলে শুদ্ধ গঙ্গার জলে
নামে পাষাণ গলিতো পারে মন আমার গলে না।
ভাইবে রাধারমণ বলে ঠেকালাম ভবের মায়াজালে।
দয়াল গুরু যদি কৃপা করে পুরায় মনের বাসনা।
Discussion
Public comments for Hari Bole Dak Mon Rosona are available on the discussion page.
View discussion