Back to Library
Devotional

জয় বিবেকানন্দ বীর সন্ন্যাসী চীর গৈরিকধারী Joy Vivekananda Bir Sannyasi

Kazi Nazrul Islam

Joy Vivekananda Bir Sannyasi lyrics by Kazi Nazrul Islam (1937). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

জয় বিবেকানন্দ বীর সন্ন্যাসী চীর গৈরিকধারী।
জয় তরুণ যোগী, শ্রীরামকৃষ্ণ-ব্রত-সহায়কারী॥

যজ্ঞাহুতির হোমশিকা সম,
তুমি তেজস্বী তাপস পরম
ভারত-অরিন্দম নমো নমো
বিশ্ব মঠ-বিহারী॥

মদ-গর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী
শুনায়ে বিজয়ী, ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি।
নব ভারতে আনিলে তুমি নব বেদ,
মুছে দিলে জাতি ধর্মের ভেদ
জীবে ঈশ্বরে অভেদ আত্মা
জানাইলে হুংকারি॥

Read in Banglish
Joy Vivekananda bir sannyasi chir gairikdhari. Joy torun jogi, Shriramakrishna-broto-sohaykari. Jojyahutir homshikha som, Tumi tejoswi tapos porom Bharat-orindom nomo nomo Bishwo moth-bihari. Mod-gorbito bolodorpir deshe Mohabharoter bani Shunaye bijoyi, ghuchaile swodesher opojosh glani. Nobo Bharote anile tumi nobo Bed, Muche dile jati dhormer bhed Jibe Ishwore obhed atma Janaile hungkari.

Related songs

More songs you may enjoy.

Devotional

Namo Natonath E Nat-Deule

নমো নটনাথ এ নাট-দেউলে

Kazi Nazrul Islam

"নমো নটনাথ! এ নাট-দেউলে করো হে করো তব শুভ চরণপাত। তোমার সংগীতে নৃত্য-ভঙ্গিতে হউক হেথা নব জীবন সঞ্জাত॥"

Devotional

Nayan-Monohari Ke

নয়ন-মনোহারি কে

Kazi Nazrul Islam

"নয়ন-মনোহারি কে; গহন বনচারি কে; নব বকুল মাল উরে, প্রেম অভিসারি কে!"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Joy Vivekananda Bir Sannyasi are available on the discussion page.

View discussion