Back to Library
Melancholic

কাছের মানুষ দূরে Kacher Manush Dure

Majharul Mikat

Kacher Manush Dure lyrics by Majharul Mikat (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

2024

গীতিকার
সোমেশ্বর অলি
কণ্ঠশিল্পী
মাজহারুল মিকাত
ধরণ
আধুনিক
Lyrics

কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে,
পাতাঝরা এই বুকের মাঝে
কত স্মৃতি আসি ভুলে।

শেষের দিকের পাতায়
না-লেখা প্রেমের কবিতায়,
দাঁড়িয়ে তুমি কেন থাকো
নীরবতায়।

আমি পেতে চাই ফিরে
পুরোনো আমাকে আবার,
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।

কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে।

তুমি দিয়েছো তাই এতো ব্যথা পাওয়া
আর কেউ নেই তোমার মতো,
একই তুমি আবার কত প্রেম দিয়ে
সারিয়ে তুলেছো হৃদয় ক্ষত।

কিছু বাকি নেই আর আমার হারাবার
শূন্যতার মাঝে তুমি, তুমি একাকার।
আমি পেতে চাই ফিরে
পুরনো আমাকে আবার,
এতো আলোর ভিড়ে
আমার জীবন আঁধার।

কাছের মানুষ দূরে রেখে আমি
ঢেউ গুনি একা কূলে।

Read in Banglish
Kacher manush dure rekhe ami Dheu guni eka kule, Patajhora ei buker majhe Koto sriti asi bhule. Shesher diker patay Na-lekha premer kobitay, Dariye tumi keno thako Nirobotay. Ami pete chai phire Purono amake abar, Eto alor bhire Amar jibon adhar. Kacher manush dure rekhe ami Dheu guni eka kule. Tumi diyecho tai eto betha paoa Ar keu nei tomar moto, Eki tumi abar koto prem diye Sariye tulecho hridoy khoto. Kichu baki nei ar amar harabar Shunnotar majhe tumi, tumi ekakar. Ami pete chai phire Purono amake abar, Eto alor bhire Amar jibon adhar. Kacher manush dure rekhe ami Dheu guni eka kule.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Melancholic

Jetha Gaan Theme Jay Deep Nebhe Hay

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

Firoza Begum

"যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।।"

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Melancholic

Shiyorer Dip Jodi Sheshe Nibhe Jay

শিয়রের দীপ যদি শেষে নিভে যায়

Alpana Banerjee

"শিয়রের দীপ যদি শেষে নিভে যায় বরণের মালা যদি হতে চায় ম্লান। তবু জেগে রবো শেষের প্রহরে। তোমায় শোনাতে গান।"

Melancholic

Shudhu Duti Phonta Ankhi Jole

শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী

Kumar Prodyot Narayan

"শুধু দুটি ফোঁটা আঁখি জলে একটি ভুলের মধুর কাহিনী মুকুতার মত ঝলে।।"

Discussion

Public comments for Kacher Manush Dure are available on the discussion page.

View discussion