কাজল কাজল চোখে ঐ
বন মযুরী নাচে।
মান কোরনা কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না
এস আমার কাছে।
ও কন্যা বাঁধোনি তো মেঘবরণ চুল,
দুই কানেতে দোলেনা তো ঝুমকো লতার দুল–
বেশ করেছি তোমার কি
তোমার জ্বালায় পরাণ আমার
একটুও কি বাঁচে।
বোলনা আর আড়ি,
এই দেখনা হাটের থেকে
এনেছি লাল শাড়ি।
উঃ দেখতে আমার বয়েই গেছে ভারি।
হাটে যদি হারিয়ে যেতাম
তোমার হত কি?
পুরুষ হয়ে বলতে মুখে।
বাঁধেনা তো ছিঃ।
দূর! হারিয়ে যাব কোন দুঃখে—
এই দুনিয়ায় তোমার মত–
কন্যা যখন আছে।
Discussion
Public comments for Kajol Kajol Chokhe Oi Bon Moyuri Nache are available on the discussion page.
View discussion