ও ময়না কথা কও,
কেন চুপটি করে রও–
তবু দাঁড়ের পোষা ময়না কথা কয়না রে।
হেথায় আকাশ তো নয় নীল—
হেথা খাঁচায় আঁটা খিল,
এই বন্ধ দ্বারের আঁধারে মন রয়না রে।
ওরে ময়নারে তুই ভুলে গেলি গান কি—
সাথীহারা হয়ে কাঁদে প্রাণ কি?
তোর পায়ের বেড়ী খুলে দিতে–
দয়া কারো হয়না রে।
এই সোনাদানায় চায়নারে মন ভুলতে—
এই ময়না যে চায় পায়ের বেড়ী খুলতে,
এই শেখা বুলির ছড়া কাটা–
আর যে প্রাণে সয়না রে।
Discussion
Public comments for O Moyna Kotha Kow are available on the discussion page.
View discussion