বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না,
ফাগুনেরই দিনগুলি কি আর থাকবে না ।।
দোল্ দোল্ মহুয়াতে নেশা আর জাগে না,
গুন্ গুন্ ভোমরার গান ভাল লাগে না–
জোনাকিরা দীপ জ্বেলে আর রাখবে না ।।
রিম ঝিম নূপুরের বোল্ আর বাজে না,
রঙ রঙ পলাশের রঙে মন সাজে না–
বনছায়া ফুলে ফুলে আর ঢাকবে না ।।
Discussion
Public comments for Banshi Bujhi Sei Sure Ar Dakbe Na are available on the discussion page.
View discussion