কখনো মন প্রজাপতি দোলায় শুধু পাখা,
কখনো মন রামধনুতে সাতটি রঙে আঁকা।।
সেই কথাটি জানো কিগো বল না
আমি যে এক মায়ামৃগ এইতো আমার ছলনা।।
ধরা ছোয়ার বাইরে আমার পালিয়ে শুধু থাকা–
একটু শুধু খুশী আর একটু শুধু নেশা
হারিয়ে যাওয়ার সুরে শুধু এখন আমার মেশা।
পলাশের স্বপ্ন সুরে জাগে মরমে–
কত রঙের ছোয়া লাগে তাইতো মরি শরমে।।
আমিই জানি আপনারে লুকিয়ে কেন রাখা
Discussion
Public comments for Kakhono Mon Projapoti Dolay Shudhu Pakha are available on the discussion page.
View discussion