ও কালা বাবু রে
হইলাম আমি কাবু রে,
দেখে ওই মুচকি হাসি
চায়গো শুধু মনটা আপনারে।
এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..
ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।
কেন আপনার এতো দেমাক
দেখেও দেখেন না,
বয়স কি আর থাকবে থেমে
কাছে আসেন না।
আমার মতো কে আর আছে
একটু বলেন না,
সহজ করে দেবো সবই
সময়টা দেন না।
এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..
ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।
পিরিতি অনেক জ্বালা
এইটা কইতে চাইনা কল্লা,
একলা আছি ভালোই আছি
নাইতো প্যারা জ্বালা।
পিছে ঘুইরা লাভ নাই
আমার মনে কোনো ভাব নাই,
তোর মতো সুন্দরী আমার কাছে পেল্লাই।
হিট-কেলাসের প্রেমিক আমি সস্তা খুঁজি না
সফলতা থাকলে মেয়ের অভাব হবে না,
কালা কালা যতই বলো আমি কালা না
উচিত কথা বললে বলবে আমি ভালা না।
এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..
ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।
Discussion
Public comments for Kala Babu are available on the discussion page.
View discussion