কালি বলি কালা, গেল মধুপুরে,
সে কালের কত বাকি?
যৌবন সায়রে,সরিতেছে ভাঁটা,
তাহারে কেমনে রাখি?
জোয়ারের পানী,নারীর যৌবন,
গেলে না ফিরিবে আর।
জীবন থাকিলে, বঁধুরে পাইব,
যৌবন মিলন ভার।।
যৌবনের গাছে,না ফুটিতে ফুল,
ভ্রমরা উড়িয়া গেল।
এ ভরা যৌবন, বিফলে গোঙানু,
বঁধু ফিরে নাহি এল।।
যাও সহচরি,জানিয়া আসহ,
বঁধুয়া আসে না আসে।
নিঠুরের পাশ,আমি যাই চলি,
কহে দ্বিজ চণ্ডীদাসে।।
Discussion
Public comments for Kali Boli Kala Gelo Modhupure are available on the discussion page.
View discussion