কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন
কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন।।
কখন সাধু কখন চোর কখন ভূতের চেলা
দিন যামিনী ভূতের বেগার মন করে উতলা।
কখন পানি কখন আগুন কাম সাগরের মেলা
বেদবেদান্তে আদেশ মানা সদায় কর অবহেলা।
যে জন সুজন হয় নাই তার ভাবনা
কুজনের কুপয়া মিশে ঘটে শেষে লাঞ্ছনা।
কুকাজে দিবস গত সূকাজে নাই আনাগোনা
দিবা শেষে কি গতিরে চিন্তিয়া কুলতো পাই না।
দিন গেলে ফিরে নারে—দিনে দিনে জীবন শেষ
কুকামেতে দিন গেলো পাপ বিনে নাই পুণ্যের লেশ
পাপের ভরা ভারিয়া নিলে ঠেকিবে রে শেষ কালে
মূল তোমার নাশ হইবে মহাজনের হিসাবকালে
ভাইবে রাধারমণ বলে দিন গেলো হেলায়
অন্তিম কালে দয়া বিনা নাই দেখিরে কোন উপায়।
Discussion
Public comments for Kaminir Kam Sagore Mon Tumi Nimgon are available on the discussion page.
View discussion