Back to Library
Devotional

কার ভাবে শ্যাম নদেয় এলো Kar Bhabe Shyam Nodey Elo

Lalon Fakir

Read Kar Bhabe Shyam Nodey Elo in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

কার ভাবে শ্যাম নদেয় এলো।
ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল৷
গোলাকের ভাব ত্যজিয়ে সে ভাব
প্রভু ব্ৰজপুরে লয়েছিল যেহি ভাব
এবে নাহি সে ভাব, দেখি নতুন ভাব
এ ভাব বুঝিতে কঠিন হল

সত্য যুগে সঙ্গে কৌশকী ছিল
ত্রেতায় সঙ্গী সীতে লক্ষ্মী হল
এবে দ্বাপরে সঙ্গিনী রাধা রঙ্গিনী
কলির ভাবে তারা কোথায় র’লো।

কলিযুগের ভাব একি অসম ভাব
নাহি ব্রত পূজা, নাহি অন্য ভাব
ছিল দণ্ডী বেশ, কেবল দণ্ড-কমণ্ডলু
নিতাই আবার তাহা ভেঙ্গে দিল।

উহার ভাব জেনে ভাব নেওয়া হল দায়
জানি কখন কি ভাব উদয়
করলে তিনটি মিলে এক নদীয়ায়
লালন ভেবে দিশে নাহি পেলো৷।

Read in Banglish
Kar bhabe shyam nodey elo. O tar brojer bhabe ki osushar chilo. Golaker bhab tyejiye she bhab Probhu brojopure loyechilo jehi bhab Ebe nahi she bhab, dekhi notun bhab E bhab bujhite kothin holo. Sotyo juge shonge koushiki chilo Tretay shonggi shite lokkhmi holo Ebe dwapore shonggini radha ronggini Kolir bhabe tara kothay rolo. Kolijuger bhab eki oshomo bhab Nahi broto puja, nahi onno bhab Chilo dondi bhesh, kebol dondo-komondolu Nitai abar taha bhenge dilo. Uhar bhab jene bhab neya holo day Jani kokhon ki bhab udoy Korle tinti mile ek nodiyay Lalon bhebe dishe nahi pelo.

Related songs

More songs you may enjoy.

Mystical

Haoyar Ghore Dom Atka Poreche

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Lalon Shah

"হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা। শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।"

Devotional

Loye Gurur Montro Chharo O Jontro

লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র

Lalon Shah

"লয়ে গুরুর মন্ত্র ছাড় ও যন্ত্র ঠিক হইয়া বও তরীর 'পর। প্রেমের বড়শি ফেলবি জলে খবরদার।।"

Philosophical

Sada Mon Theko Re Huns

সদা মন থেকো রে হুঁস

Lalon Shah

"সদা মন থেকো রে হুঁস ধর মানুষ রূপ-নিহারে। আয়না আঁটা রূপের ছটা চিলেকোঠায় ঝলক মারে।।"

Philosophical

Somoy Bujhe Badhal Badhle Na

সময় বুঝে বাঁধাল বাধলে না

Lalon Shah

"সময় বুঝে বাঁধাল বাধলে না। জল শুকাবে, মীন পালাবে পস্তাবিরে ভাই মনকানা।"

Philosophical

Dhonno Dhonno Boli Tare

ধন্য ধন্য বলি তারে

Lalon Shah

"ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে"

Spiritual

Je Jon Dube Ache Sei Rup-Sagore

যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে

Lalon Shah

"যে জন ডুবে আছে সেই রূপ-সাগরে, রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে। রূপ-রসের রসিক যারা রসে ডুবে আছে তারা"

Discussion

Public comments for Kar Bhabe Shyam Nodey Elo are available on the discussion page.

View discussion