Back to Library
Devotional

কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ Kara-Pashan Bhedi Jago Narayan

Kazi Nazrul Islam

Read Kara-Pashan Bhedi Jago Narayan in Bengali and Banglish transliteration, from Gitangi.

Updated

Lyrics

কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ।
কাঁদিছে বেদি-তলে আর্ত জনগণ,
বন্ধ-ছেদন জাগো নারায়ণ॥

হত্যা-যূপে আজি শিশুর বলিদান,
অমৃত-পুত্রেরা মৃত্যু-ম্রিয়মাণ!
শোণিত-লেখা জাগে – নাহি কি ভগবান?
মৃত্যুক্ষুধা জাগে শিয়রে লেলিহান!
শঙ্কানাশন জাগো নারায়ণ॥

Read in Banglish
Kara-pashan bhedi jago Narayan. Kandiche bedi-tole arto jonogon, Bondho-chedon jago Narayan. Hotya-jupe aji shishur bolidan, Amrito-putrera mrityu-mriyoman! Shonito-lekha jage – nahi ki bhogoban? Mrityukhudha jage shiyore lelihan! Shonkanashon jago Narayan.

Related songs

More songs you may enjoy.

Spirited

Mora Jhanjhar Moto Uddam

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম

Kazi Nazrul Islam

"মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম মোরা ঝর্ণার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।"

Patriotic

Amar Desher Mati

আমার দেশের মাটি

Kazi Nazrul Islam

"আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি॥ এই দেশের মাটি-জলে এই দেশেরই ফুলে ফলে"

Devotional

Sandhya-Andhare Photao, Debota

সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা

Kazi Nazrul Islam

"সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা, শুভ্র রজনিগন্ধা! নিরাশা-শুষ্ক পরানে বহাও প্রেমের অলকানন্দা॥"

Patriotic

Shopone Dekhechi Bharat-Janoni

স্বপনে দেখেছি ভারত-জননী

Kazi Nazrul Islam

"স্বপনে দেখেছি ভারত-জননী তুই যেন রাজরাজেশ্বরী। নবীন ভারত! নবীন ভারত! স্তবগান ওঠে ভুবন ভরি॥"

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Satirical

Simon Commission-er Report

সাইমন-কমিশনের রিপোর্ট

Kazi Nazrul Islam

"সাইমন-কমিশনের রিপোর্ট (প্রথম ভাগ) ভারতের যাহা দেখিলেন কোরাস : ‘কী দেখিতে এসে কী দেখিনু শেষে,’"

Discussion

Public comments for Kara-Pashan Bhedi Jago Narayan are available on the discussion page.

View discussion