কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই ।
অঙ্গ লয় হইলে নির্বাণ, মুক্তি বলে তাও দোষাই।।
দেখারে কয় অটল-প্রাপ্তি
কিবা হবে সাথের সাথী
ভজন কি সারা সেই অবধি
কন্তুরের কি শান্তি নাই।।
শিলা শালগ্রাম হওয়া
অচল বলে দোষাই তাহা
স্বর্গে যেতে সুখ পাওয়া
সেও তো নহে চিরস্থায়ী।।
কেহ যেয়ে স্বৰ্গবাসে
পাপ হলে ফের ভবে এসে
লালন বলে, ঊর্বশী নামে সে
নর্তকী তার প্রমাণ পাই।
Discussion
Public comments for Kare Bole Otol-Prapti Bhabi Tai are available on the discussion page.
View discussion