Back to Library
Devotional

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে Radhar Tulona Piriti Samanyo

Lalon Shah

Read Radhar Tulona Piriti Samanyo in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে,
মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।

কোন প্রেমে সে ব্ৰজপুরী
বিভোরা কিশোর-কিশোরী
কে পাইবে গন্ধ তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।

গোপী-অনুগত যারা
ব্রজের সে প্রেম জানবে তারা
তাদের কামের ঘরে সুরকি মারা
মরায় মরে, ধরায় ধরে।

পুরুষ-প্রকৃতি স্মরণ
থাকতে কি হয় প্রেমের করণ
সিংহের দায় দিয়ে লালন
শৃগালের কাজ দিয়ে ফেরে।।

Read in Banglish
Radhar tulona piriti samanyo keho jodi kore, More ba na more papi oboshyo jay charekhare. Kono preme se Brojopuri Vibhora kishor-kishori Ke paibe gondho tari Kinchit bekto gopir dware. Gopi-anugoto jara Brojer se prem janbe tara Tader kamer ghore surki mara Moray more, dhoray dhore. Purush-prokriti smoron Thakte ki hoy premer koron Singher day diye Lalon Srigaler kaj diye phere..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Name Rosik Nam Dhoriye

নামে রসিক নাম ধরিয়ে

Lalon Shah

"নামে রসিক নাম ধরিয়ে মন, বেড়াও জগৎ মাতিয়ে। ভাব জান না ভাবের ডোঙা ভাঙ্গিলে মাটি গুতিয়ে।।"

Philosophical

Kare Bole Otol-Prapti Bhabi Tai

কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই

Lalon Shah

"কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই । অঙ্গ লয় হইলে নির্বাণ, মুক্তি বলে তাও দোষাই।।"

Philosophical

Tumi Kar Keba Tomar Ei Songsare

তুমি কার কেবা তোমার এই সংসারে

Lalon Shah

"তুমি কার কেবা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজে কেন এমন করো রো এত পীরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়"

Philosophical

Emon Shomaj Kobe Go Srijon Hobe

এমন সমাজ কবে গো সৃজন হবে

Lalon Fakir

"এমন সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে।।"

Devotional

Hok Naam Bolo Rosona

হক নাম বল রসনা

Lalon Shah

"হক নাম বল রসনা যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা।।"

Philosophical

Kare Dibo Dosh

কারে দিব দোষ

Lalon Fakir

"কারে দিব দোষ নাহি পরের দোষ মনের দোষে আমি পড়লাম রে ফেরে। আমার মন যদি বুঝিত"

Discussion

Public comments for Radhar Tulona Piriti Samanyo are available on the discussion page.

View discussion