কারও কেনা নয় এই পৃথিবী
আমাদের-জেনে রেখো বন্ধু
ঘাম আর রক্তকে ঝরিয়ে
পৃথিবীকে সাজিয়েছি বন্ধু
হাতের মুঠোয় করে পৃথিবী
যারা চায় অধিকার রাখতে
পৃথিবী তাঁদের কেনা নহে তো
পদতলে পারবে না রাখতে
ঈগলের ডানা-মেলা ছায়াতে
আমদানী করে যারা যুদ্ধ
আরবে, ইরাকে, ইরানে
নিজেরাই হবে অবরুদ্ধ
আমাদের সুন্দর পৃথিবী
ভাসমান রক্ত-সমুদ্রে
লালসা-লালিত থাবা মাটিতে
ওঠাও ওঠাও হাত ঊর্ধ্বে
স্বাধীনতা, শান্তির শত্রু
আসে ওই চিনে রাখো, বন্ধু
জনতার একতার হাতিয়ার
প্রস্তুত করে রাখো বন্ধু
Discussion
Public comments for Karo Kena Noy Ei Prithibi are available on the discussion page.
View discussion