সেদিন আর কতদুরে,
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এ দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দের গানে গানে সুরে।।
কত না দিন কত রঙীন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন, হায়
সেই স্বপন ফুলে ফলে দাও ভরে।।
এ দেশ আমার, এ দেশ তোমার
বুকের ধন, করো যতন
যেন না কেউ কাড়ে সেই রতন, হায়
বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে।।
Discussion
Public comments for Sedin Ar Koto Dure are available on the discussion page.
View discussion