বলি, ও খোকার মা
পান খেয়ে গাল পুড়েছে
এখন তোকে কি করে আদর করি বল্
সন্দেহ তুই করিস্ না রে
ভাবিস্ না এ-ছল্
আমায় পান দিয়েছে দোকানী
পানের ভিতর কি ছিল, দেখেনি
সেই পান খেয়ে চোখে শুধু ঝরে জল
সন্দেহ তুই করিস্ না রে
ভাবিস্ না এ-ছল্
পানের পাতা মিঠা
মেয়ের মিঠা মিঠা হাসি
খয়ের গুঁড়া গুঁড়া
আর সুপারিটা বেশি
তখন কেন আমি বুঝিনি
বোধহয়, পানেতে দেওয়া ছিল মোহিনী
হাতে হাতে তাই পাচ্ছি প্রতিফল
সন্দেহ তুই করিস্ না রে
ভাবিস্ না এ-ছল্
Discussion
Public comments for Boli O Khokar Ma Pan Kheye Gal Pureche are available on the discussion page.
View discussion