কে বাজাইয়া যায় গো সখী,
কে বাজাইয়া যায়।
এগো, ডাক দিিয়া জিজ্ঞাসা করে–
কি ধন নিত চায় গো।।
আর কাঞ্চা বাঁশের বাঁশিগুলি
তলোয়ার বাঁশের আগা।
এগো নাম ধরিয়া ডাকে বাঁশিয়ে
কলঙ্কিনী রাধা গো।।
আর যেই না ঝাড়ের বাঁশিগুলি
ও তার ঝাড়ের লাগাল পাই–
এগো, জড়ে-পড়ে, উগড়িয়া
সাগরে ভাসাই গো।।
ভাইবে রাধারমণ বলে–
বাঁশি কে বাজায়।
এগো বাঁশির রব শুনি
বাজায় চিকন কালায়।।
Discussion
Public comments for Ke Bajaiya Jay Go Sokhi are available on the discussion page.
View discussion