কে যেন এলো আমার দ্বারে
নিরবে আজ ওগো দোলাতে আমায়
সাজালো এ কোন অলঙ্কারে
শুধু কি অনুরাগে ভোলাতে আমায় ।।
মন এই ক্ষণে কাছে কাছে থেকো
চোখ দুটি চায় কারে সেকি বুঝো নাকো
বসে বাতায়নে ভাবি আনমনে
দিন যে চলে যায় ।।
কোন সুরে এই বীণা বেজে বেজে ওঠে
কোন কথা নির্জনে ফুল হয়ে ফোটে
আহা একি হলো এলোমেলো
আঁখি স্বপ্নে কেন ছায় ।।
Discussion
Public comments for Ke Jeno Elo Amar Dware are available on the discussion page.
View discussion