কে, কে, কে তুমি বলো না
চঞ্চল করেছো আমারে
দোল, দোল হাওয়াতে, মৌ, মৌ চাওয়াতে
গুনগুন গাওয়াতে আহারে ।।
একি সেই তুমি, যারে ভাবি আমি
কতদিন জানি ওগো বন্ধু
চোখে চোখ রেখে, কেন থেকে থেকে
শুধু যাও দেখে ওগো বন্ধু
শনশন পবনে, নীল নীল গগনে
রেখেছি এ মনে তোমারে ।।
কোন দূর হতে এলে মোর সাথে
বকুল ছড়াতে ওগো বন্ধু
করি উত্তরী মন হলো চুরি
কী যে বলো করি ওগো বন্ধু
সুর সুর বাঁশিতে ঝুরঝুর হাসিতে
পিউ পিউ পাপিয়া কুহু রে ।।
Discussion
Public comments for Ke Ke Ke Tumi Bolona are available on the discussion page.
View discussion