মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা,
পৃথিবী যখন ঘুমায় তাদের
শুরু হয় কথা বলা।
‘চন্দ্রমল্লিকা গো’
চুপে চুপে ঐ চন্দ্রকলা যে বলে,
‘তোমার হাসির মাধুরী আমার
বুকের আলোতে জ্বলে।
হল যে ধন্য মোর প্রদীপের
সারারাত ধরে জ্বলা।’
দুটি হৃদয়ের শপথ ভরানো সুরে
উলু দেয় ঐ নীড়ে জেগে থাকা পাখী,
স্বপ্ন পিয়াসে ঐ তো তাদের
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
‘চন্দ্রকলা গো শোন’
কহিছে চন্দ্রমল্লিকা ঐ হেসে–
‘আমি যে ধন্য মোর হাসি যবে
তোমার হাসিতে মেশে,
দুজনার পানে চেয়ে থেমে গেছে
নিশীথের পথ চলা।’
Discussion
Public comments for Matite Chandramallika Akashe Chandrakala are available on the discussion page.
View discussion