কেনে আইলাম জলে গো সই কেনে আইলাম জলে
না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো।।ধু।।
সাঞ্জাবালা জল ফেলিয়া চলি আইলাম জলে
দেখব বলি শ্যামরূপ কদম্বের তলে গো
বিধি আইল বামগো না জানি কোন কলে
নিতাইর শ্যাম আইজ নাই। কদমতলে গো
ভাইবে রাধারমণ বলে শ্যামে মোরে ছলে
কও গুরু শ্যামের দেখা পাইমু কোন কলে গো।
Discussion
Public comments for Kene Ailam Jole Go Soi are available on the discussion page.
View discussion