কোনো এক ভোরের আলোয়
তোমায় খুঁজে যাই,
কোনো এক রাতের আঁধার
একা নির্ঘুম কেটে যায়,
আজো বিঁধে আছে স্মৃতি তোর
ভুলে যাওয়া সাধ্যে নয়,
আজো গম্ভীর মেঘ কেন
কান্না হয়ে ভিজিয়ে যায়।
তবু আজ তুমি নেই আমার
নেই কেন তোমার মায়া,
কেন মিথ্যে ছলনায়
ভেঙে দিলে আমায় ..
হে তুমি কেন আমার হলেনা
কি ভুল ছিল বলনা?
আঁধার ঘরে আমি একা দিক হারা।
আজো পথ শূন্য হয়ে আছে
বৃষ্টি হয়ে আকাশ কাঁদে
নীরবতা কেন দিয়ে গেলে আমায়।
কিছু কথার মাঝে
কিছু ব্যাথা মিশে থাকে,
কিছু আঘাত চিরজীবন থেকে যায়।
কিছু নীরবতার মাঝে
হাজারো কান্না লুকোনো থাকে,
কিছু মায়া চিরজীবন থেকে যায়।
জানিনা কত দূরের পথে হারিয়ে গেছো
বোঝেনা কিছু মন আমার,
অবহেলা দিয়ে গেছো পুরো শহরটা জুড়ে
যন্ত্রণার মাঝে বেঁচে থাকা।
তবু আজ তুমি নেই আমার
নেই কেন তোমার মায়া?
কেন মিথ্যে ছলনায়
ভেঙ্গে দিলে আমায় ..
হে তুমি কেন আমার হলেনা
কি ভুল ছিল বলোনা ?
আঁধার ঘরে আমি একা দিক হারা।
আজও পথ শূন্য হয়ে আছে
বৃষ্টি হয়ে আকাশ কাঁদে,
নীরবতা কেন দিয়ে গেলে আমায়।
Discussion
Public comments for Keno Amar Holena are available on the discussion page.
View discussion