Back to Library
Devotional

কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে Keno Amay Anli Mago Mahabanir Sindhu Kule

Pannalal Bhattacharya

Read Keno Amay Anli Mago Mahabanir Sindhu Kule in Bengali and Banglish transliteration, from Shyama Sangeet.

Updated

Lyrics

কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে
(মোর) ক্ষুদ্র ঘটে এ সিন্ধুজল কেমন করে নেব তুলে॥

চতুর্বেদে এ সিন্ধুর জল
ক্ষুদ্রবারিবিন্দু হয়ে করছে টলমল
এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগনমূলে।
ইহারই বেগ ধরতে গিয়ে শিবের জটা পড়ে খুলে॥

অনন্তকাল রবি শশী এই যে মহাসাগর হতে
সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে॥
বাঁশিতে মোর, স্বল্প এ আঁধারে
অনন্ত সে বাণীর ধারা ধরতে কি মা পারে,
শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে॥

Read in Banglish
Keno amay anli mago mahabanir sindhukule (Mor) khudro ghote e sindhujol kemon kore nebo tule. Choturbed-e e sindhur jol Khudrobaribindu hoye korche tolmol Ei baniri bindu je ma groho tara gogonmule. Ihari beg dhorte giye shiber jota pore khule. Onontokal robi shoshi ei je mohasagor hote Sonar ghote roser dhara niye choray trijogote. Bashite mor, swolpo e adhare Ononto se banir dhara dhorte ki ma pare, Shunechi ma hoy simahin khudro-o tor choron chule.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shankar Ankalina Yogamaya

শংকর-অঙ্কলীনা-যোগমায়া

Pannalal Bhattacharya

"শংকর-অঙ্কলীনা-যোগমায়া শংকরী শিবানী। বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥"

Devotional

Thir Hoye Tui Bos Dekhi Ma

থির হয়ে তুই বোস দেখি মা

Pannalal Bhattacharya

"থির হয়ে তুই বোস দেখি মা খানিক আমার আঁখির আগে। দেখব নিত্য-লীলাময়ী, থির হলে তুই কেমন লাগে॥"

Devotional

Ke Bole Mor Make Kalo

কে বলে মোর মাকে কালো

Pannalal Bhattacharya

"কে বলে মোর মাকে কালো মা যে আমার জ্যোতির্মতী কোটি চন্দ্র সূর্য তারা নিত্য করে মা-র আরতি"

Devotional

O Ma Tui Amare Chhere Achis

ও মা তুই আমারে ছেড়ে আছিস

Pannalal Bhattacharya

"ও মা তুই আমারে ছেড়ে আছিস আমিতাই হয়েছি লক্ষ্মীছাড়া। তোর কৃপা বিনা শক্তিময়ী শুকিয়ে গেল ভক্তিধারা॥"

Devotional

Jagat Jure Jal Felechis

জগৎ জুড়ে জাল ফেলেছিস

Pannalal Bhattacharya

"জগৎ জুড়ে জাল ফেলেছিস শ্যামা কি তুই জেলের মেয়ে। (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥"

Devotional

O Ma Tor Bhubone Jwole Eto Alo

ও মা, তোর ভুবনে জ্বলে এত আলো

Pannalal Bhattacharya

"ও মা, তোর ভুবনে জ্বলে এত আলো আমি কেন অন্ধ মা গো– দেখি শুধু কালো॥"

Discussion

Public comments for Keno Amay Anli Mago Mahabanir Sindhu Kule are available on the discussion page.

View discussion