কেন যে মন ভোলে আমার মন জানে না।
তারে মানা করে কে, আমার মন মানে না ॥
কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপ্নারে।
সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না ॥
তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে।
কাজ ক’রে সব সারা ওই এগিয়ে গেল কারা,
আন্মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না ॥
Discussion
Public comments for Keno Je Mon Bhole Amar are available on the discussion page.
View discussion