কেন খুলেছো তোমার ঐ জানালা
কেন তাকিয়ে রয়েছো জানি না তো
মনে যে কি আছে বলো না
আমি সে কথা না শুনে যাবো না
না ফিরে যাবো না
কেন দু’চোখে আলোর ইশারা
কেন অধরে হাসির ফোয়ারা যে
বুঝিয়ে আমাকে বলো না
আমি না জেনে সে কথা যাবো না
না ফিরে যাবো না
দুর থেকে দেখে ভালোবাসি
তুমি কি বোঝ না তা
মনে বড় সাধ কাছে আসি
তুমি কি চাও না তা
কেন তবু তুমি রয়ে গেলে দুরে
বলো না
ফুল যদি আনি রাশি রাশি
তুমি কি নেবে না তা
মুখে প্রতিবাদ চোখে হাসি
জানি যে ছলনা তা
চলে এসো কাছে তুমি দ্বিধা মুছে
এসো না
Discussion
Public comments for Keno Khulecho Tomar Janala are available on the discussion page.
View discussion