কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথীহারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী
মুগ্ধ জেগে রয় ঐ
আকাশের তারা
যেন কালো পর্দায়
বোনা নকশী কাঁথা
পূর্নিমার আলোয় গাছের
ছায়ায় বসে
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার শেষ কোথায়
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার ঠিকানা কোথায়
Discussion
Public comments for Keu Nei Eka are available on the discussion page.
View discussion