সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে
গীটার হাতে
নিস্তব্ধতা চৌচীর
উন্মাদ ঝঙ্কারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা
এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়,
অবাক ভালোবাসায়
সব কান্নায় বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপ্নে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
Discussion
Public comments for Obak Bhalobasha are available on the discussion page.
View discussion