ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেনো সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম, ভেঙ্গে দেয় –
ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্নই যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম, ভেঙ্গে দেয় –
ভেঙ্গে দেয় স্বপ্ন
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিন্ড আমার ছিটকে
যেনো বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান
সুন্দর পৃথিবী
ঝিঝির মায়াবী ডাক
পূর্নিমা আকাশে
জানালা ভেঙ্গে আমার ঘরে
উল্লাস হাওয়ার
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট, প্রবল বাস্তব
স্বপ্নও কেমন প্রবল বাস্তব
তবে কি এ বাস্তব কারো
কোন স্বপ্ন
তবে কি আমি কারো ছায়া?
Discussion
Public comments for Onno Bhubun (Ekti Chhele Kromosho) are available on the discussion page.
View discussion